ময়মনসিংহে সিএসডির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
‘সারাদেশে পুরাতন খাদ্যগুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ শীর্ষক’ প্রকল্পের অংশ হিসেবে ময়মনসিংহে সিএসডির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি)। শুক্রবার (৪ জুন) নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন তিনি।
ময়মনসিংহ খাদ্য অধিদপ্তর সিএসডি ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে খাদ্য সচিব নাজমুন আরা খানম, খাদ্য অধিদপ্তরের ডিজি মুজিবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনতাজ উদ্দিন মন্তা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এবি ছিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম রায়হান, মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহের খাদ্য অধিদপ্তর সিএসডি নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনের আগে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি) এবং খাদ্য সচিবকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া অতিথিবৃন্দসহ নতুন ভবনটির নির্মিতব্য সাইলোর কাজের অগ্রগতি কার্যক্রমের পরিদর্শন এবং পরে নির্মিতব্য সাইলোর কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়