ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সদর দক্ষিণের জনগণ আমার পাশে আছে, কোন ষড়যন্ত্রই কাজে আসবে না: হাজী আমিন উর রশিদ ইয়াসিন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ১২:২৪

কুমিল্লায় বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর সাথে  সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বুধবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ধর্মসাগর পাড় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠান বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, সদর দক্ষিণের জনগণ আমার পাশে আছে, কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। আমি রাজনীতি করি মানুষের জন্য, সমাজের কল্যাণের জন্য, আগামীর প্রজন্মকে একটি সুন্দর  কুমিল্লা ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। জীবনের শুরু থেকে এখন  পর্যন্ত অর্থের জন্য রাজনীতি করি নাই। আমার মৃত্যুর আগ পর্যন্ত জনগণের উন্নয়নের জন্য,দলের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছি, রাজনীতি করছি এবং ভবিষ্যতেও  রাজনীতি করবো। 

হাজী ইয়াসিন বলেন, আমি মনে প্রাণে দলকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি ও মনে প্রানে ধারণ করি। সদর  দক্ষিণের প্রতিটি বাড়িতে বাড়িতে  গিয়ে বিএনপিকে সু-সংগঠিত করেছি।সদর  দক্ষিণের প্রত্যেকটি মানুষের দোয়ায় এবং আমার মনের চাহিদা কারণে  আল্লাহতালা সদর দক্ষিণ কে কুমিল্লা ৬ আসনের সাথে যুক্ত করে দিয়েছেন।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনে রাজনীতি করার জন্য যদি কেউ বলতে পারে কেউর থেকে এক টাকা চাঁদা নিয়েছি বা প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেঁড়ে  দেবো।আমি শহীদ জিয়ার সৈনিক, আর শহীদ জিয়ার সৈনিকেরা অর্থের জন্য  রাজনীতি করে না।

 আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে সকলকে সমস্ত  ভেদাভেদ ভুলে গিয়ে সংগঠনকে গোঁছাতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

এই সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মো: মাহাবুব চৌধুরী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস