ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে: ছেলে পলাতক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৭

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিজের বৃদ্ধ মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবি চন্দ্র ভদ্রের (৪২) বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এমন ঘটনা ঘটেছে। নিহত রানী ভদ্র (৬৪) ওই এলাকার মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই জেরে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পুনরায় মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, একপর্যায়ে ছেলে রবি ধারালো বঁটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে রবি চন্দ্র পলাতক রয়েছে। 

দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে ঘাতক ছেলেকে ধরার চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান