ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৮

ঢাকা-১৮ আসনের আওতাধীন দক্ষিণখান থানা ৪৭ নং ওয়ার্ডের মধ্য ফায়দাবাদে বাদ মাগরিব এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিশিষ্টজন, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ একটি মুসলিমপ্রধান রাষ্ট্র। কিন্তু দুঃখজনকভাবে আজ দেশে ইসলামী মূল্যবোধ ও আদর্শকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামি শাসনব্যবস্থার বিকল্প নেই। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য।

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও সন্ত্রাসের কারণে চরম ভোগান্তিতে রয়েছে। ইসলামি আন্দোলনের রাজনীতি এসব অন্যায়ের বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বর। আমি নির্বাচিত হলে দক্ষিণখানসহ পুরো ঢাকা-১৮ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসার উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করব।” আলহাজ্ব আনোয়ার হোসেন জোর দিয়ে বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং দেশ ও মানুষের মুক্তির জন্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়। আমরা সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দক্ষিণখান থানা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ সফিউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, আলাউদ্দিন সাবেরী, সভাপতি উত্তরা পশ্চিম থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমন্বয়কারী ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটি।
মুফতী মুহাম্মদ দ্বীন ইসলাম, ইমাম ও খতিব বায়তুর রউফ জামে মসজিদ (লাল মসজিদ)।  মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখা।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠানে বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন এবং ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা