প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে এবং মুহাম্মাদ ফাউন্ডেশনের পক্ষথেকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রোগীদের জন্য ২০ টি হুইলচেয়ার প্রদান করেছেন মুহাম্মাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ২টায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিজ হাতে হুইলচেয়ারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান এ মানবিক অবদানের জন্য মোঃ আফাজ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “হাসপাতাল রোগীসেবায় প্রতিনিয়ত ব্যস্ত থাকে। এ ধরনের সহযোগিতা রোগীদের জন্য যেমন তাৎক্ষণিক সহায়তা, তেমনি ভবিষ্যতের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।সহকারি পরিচালক (প্রশাসন) ডাক্তার আব্দুল ওয়াদুদ ও কনসালটেন্ট ও সার্জারি বিভাগের প্রধান ডা. মোঃ নাহিদ শিকদারসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার হস্তান্তরের পর মোঃ আফাজ উদ্দিন বলেন,“মানুষের সেবাই আমাদের রাজনীতির মূল চালিকা শক্তি। বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে দুটি শাখায় যথাক্রমে ২১০টি ও ৪৫০টি শয্যা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে এবং পরবর্তীতে এটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে। আজকের এ ছোট উদ্যোগ কেবল সূচনা।
জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার।তিনি আরও বলেন, “এ হাসপাতাল শুধু চিকিৎসার কেন্দ্র নয়, অসহায় মানুষের শেষ ভরসাস্থল। আমরা চাই জনগণ চিকিৎসার অধিকার পাবে, অবহেলা নয়। তাই ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং সাধারণ রোগী-স্বজনরাও উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা ও রাজনৈতিক অঙ্গীকারের সমন্বয়ে আয়োজিত এ উদ্যোগ রোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এমএসএম / এমএসএম
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ