পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন
চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে পিতা নুরুজ্জামানের হাতে একমাত্র পুত্র শাহেদ (২৫) খুন হয়েছেন। বুধবার ( ১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলাধীন মায়ানি ইউনিয়নস্থ আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় শেখ আকনদের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, পিতা নুরুজ্জামান প্রবাসে থাকেন। সাম্প্রতিক নুরুজ্জামান দেশে এসেছেন কিছুদিন পূর্বে নুরুজ্জামানের ছোট মেয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে নুরুজ্জামানের সাথে অপরিচিত এক নারী অতিথিকে দেখা যায়। পরিচয় জানতে চাইলে বন্ধুর স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। পরিবারের সদস্যরা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকার সুযোগে কথিত বন্ধুর স্ত্রীকে নিয়ে নুরুজ্জামান নিজের গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। বিষয়টি জানতে পেরে নুরুজ্জামানের স্ত্রী কামরুজাহান তার বড় বোন নুর জাহান, ছোট বোন নুরহনাহার, বড় মেয়ে ফারহানা, ছোট মেয়ে সুমি এবং একমাত্র ছেলে শাহেদ কে নিয়ে প্রথমে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে থানার সহযোগিতা চান।
কামরুন্নাহারের অভিযোগ পুলিশি সহযোগীতা চাইলেও মিরসরাই থানা পুলিশ তাদের বলেন ঘটনা ঘটলে দেখবেন বলে জানান।থানা থেকে বাড়িতে গেলে নুরুজ্জামানের সাথে স্ত্রী কামরুননাহারের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে নুরুজ্জামান স্ত্রী কামরুন্নাহারের চুলের মুষ্টি ধরে প্রহার করতে গেলে একমাত্র ছেলে শাহেদ মাকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে নুরুজ্জামান ক্ষুব্ধ হয়ে নিজের একমাত্র ছেলের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শাহেদ কে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঘটনাস্থলেই ছেলে শাহেদের মৃত্যু হয় বলে জানা যায় ডা: আর্যরাজ দত্ত।
সরজমিনে গিয়ে দেখা যায়, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি এম্বুলেন্সে শাহেদের মরদেহের লাশের পাশে বিলাপ করে পুলিশের অসহযোগিতার কথা বলছেন শাহেদের মা আর খালারা।
এবিষয়ে মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ঘটনা ঘটার পূর্বে থানায় অভিযোগ দিয়েছে কিনা তা দেখতে হবে। তবে এ বিষয়ে আমরা খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন