ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১২-৯-২০২৫ রাত ১২:৯

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশকে প্রাণনাশের হুমকি প্রদানকারী নারায়ণগঞ্জ জেলা পাসপোর্ট অফিসের উপ-সহকারী ফারুক আহমেদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ১০ সেপ্টেম্বর, বুধবার, জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজি মনিরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাসুদ, সাংবাদিক নেতা আবুল বাসার মজুমদার, সাংবাদিক মোহাম্মদ হোসেন হ্যাপী, সাংবাদিক সম্রাট, সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার এবং সাংবাদিক আলাউদ্দিনসহ আরও অনেকে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ। ঘটনার বিবরণ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসকে এখন দুর্নীতি ও ঘুষখোরদের আখড়ায় পরিণত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংবাদকর্মীরা তথ্য সংগ্রহে গেলে তাদেরকেও অফিস প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনাও একাধিকবার ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি এই পাসপোর্ট অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। এর পর থেকেই কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দুর্নীতিতে জড়িত অনেকেই নিজেদের কার্যক্রম গোপন রাখতে মরিয়া হয়ে ওঠেন। সেই আতঙ্ক থেকেই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এই বিষয়ে একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, পাসপোর্ট অফিসের উপ-সহকারী, ঝিনাইদহ জেলার আরমান আলী সরদার ও মোছাম্মদ নবিছন নেছার পুত্র ফারুক আহমেদ এই অপকর্মের মূল হোতা। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম এসব অপকর্মের কিছুই জানেন না। দেখা গেছে, উপ-পরিচালকের নাম বিক্রি করে পাসপোর্ট অফিসের বদনাম করছে এই ফারুক। গত সোমবার, ০১ সেপ্টেম্বর, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শেষের পাতায় ফারুকের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ফারুক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশের সাথে ফোনে যোগাযোগ করে বলেন, আসেন আমরা রিলেশন করি। গত সন্ধ্যায় ফোন দিয়ে বলেন, আমি একটি প্রতিবাদলিপি দিব এবং একসঙ্গে চা খাবো। যদি কষ্ট করে একটু জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্ট লাউঞ্জে আসেন। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ ওই সময় তোপখানা রোডে থাকায় আনুমানিক ৭:৩০ ঘটিকায় মেট্ট লাউঞ্জে গিয়ে ফারুকের সাথে সাক্ষাৎ করেন। এক পর্যায়ে ফারুকের সাথে অনেক লোক এসে বসে। কেউ বলে ঠিকাদার, কেউ বলে সাবেক ছাত্রদল নেতা। এ সময় দুর্নীতিবাজ ফারুক বলেন, “আজকের মধ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ না দিলে আগামীকাল থেকে ঢাকা শহরের যেখানে পাবো সেখানেই আমার লোক তোকে জানে মেরে ফেলবে।” এসময় সম্পাদকের সাথে এসটিভি বায়ান্নর স্টাফ রিপোর্টার মোঃ শামীম মিয়া উপস্থিত ছিলেন। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন ফারুক ও তার সাথে থাকা ব্যক্তিরা। পরে কৌশলে একজন সাংবাদিককে রিসিভ করার কথা বলে মেট্ট লাউঞ্জ থেকে স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক শামীম মিয়া বেরিয়ে আসতে সক্ষম হন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ