ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৩৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই তা পেছানো হবে না। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়নের মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনসহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না।

মাগুরা রেললাইন প্রকল্প পরিদর্শনকালে কবি ফররুখ আহমদের বাড়ি সংরক্ষণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, মুসলিম রেনেসাঁর প্রথম কবি ফররুখ আহমদ যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং যে ঘরে বসে কবিতা রচনা করেছেন, সেই বাড়ির ওপর দিয়েই আগে রেললাইন প্রকল্পের নকশা করা হয়েছিল। কবির পরিবারের পক্ষ থেকে বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে আনলে রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান প্রকল্প পরিচালককে নির্দেশ দেন কোনোভাবেই কবির বাড়িতে হাত না দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বর্তমানে নকশা পরিবর্তন করে রেললাইন বাড়ি থেকে প্রায় ১০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বাড়িটি সম্পূর্ণ সংরক্ষিত থাকবে।

আসন্ন দুর্গাপুজা উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। পূজার সময় সরকারের সব নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্নিত করতে না পারে।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত