ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৩৮

ধর্ম যার যার, রাষ্ট্র সবার' স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি উপলক্ষে শেরপুরে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করে জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জীতেন্দ্র চন্দ্র মজুমদার।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রদীপ রঞ্জন দে, বিপ্লব দাম, অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপন, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, নালিতাবাড়ী পূজা উদ্যাপন ফ্রন্টের সিনিয়র সহসভাপতি ডা. শঙ্কর চন্দ্র পাল, শ্রীবরদী উপজেলা কমিটির সভাপতি অতীন্দ্র চন্দ্র বর্মণ, সদর উপজেলা কমিটির সহসভাপতি শ্যামল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা লিপু, পশ্চিমশেরী পূজা উদ্যাপন সংঘের সভাপতি শিশির সূত্রধর এবং আয়োজক সংগঠনের সদস্যসচিব সুব্রত কুমার দে।

বক্তারা বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের নির্দেশনা মেনে পূজা-অর্চনা করার জন্য সকল মন্দির ও পূজামণ্ডপ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে, তারা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং সদর উপজেলার সকল দুর্গাপূজা মণ্ডপের কর্মকর্তারা অংশ নেন। উল্লেখ্য, এই বছর শেরপুর জেলায় মোট ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে উৎসব শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে তা শেষ হবে।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত