ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৪৭

কক্সবাজার ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনার প্রাণ গেলো বাবা ও মেয়ের। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রামমুখী  লেনে এ দুর্ঘটনায় প্রাণ যায় দুইজনের। এ সময় আহত হয়েছেন আরও চার জন। ‎‎নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  সকালে  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। ‎পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর) হাসপাতালে ভর্তি করা হয়।

‎জানা গেছে, নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে  বেড়াতে যাচ্ছিলেন। ‎এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক এএসআই বোরহান উদ্দিন বলেন, সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি  প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান।  আহত ও আরো ৪ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।  

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার