ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৪৮

১১ই সেপ্টেম্বর ঝিনাইদহের সূর্যের হাসি ক্লিনিকে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাণবন্ত উপস্থিতিতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বক্তারা সূর্যের হাসি ক্লিনিকের মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। 

এ-সময় উপস্থিত ব্যক্তিবর্গ সূর্যের হাসি ক্লিনিকের সম্পর্কে বলেন, "আপনাদের সহযোগিতা পেলে আমরা নিরাপদ প্রসব সেবার পাশাপাশি গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনে সদা বদ্ধপরিকর। আপনাদের কাছে অনুরোধ থাকবে, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ প্রসব সেবা নিতে আমাদের কাছে আসুন। আপনারা জানেন, সূর্যের হাসি একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। সূর্যের হাসি ক্লিনিক সব সময় গরীব-দুঃখী মানুষের পাশে আছে। নামমাত্র মুল্যে এখানে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ঝিনাইদহ, মোহাঃ মুজাম্মেল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক, ঝিনাইদহ, মোঃ সাইফুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় অংশ নেন সূর্যের হাসি ক্লিনিকের প্রধান কার্যালয়ের প্রতিনিধি জেনারেল ম্যানেজার, ক্লিনিক্যাল সার্ভিসেস ডঃ নকুল কুমার বিশ্বাস; জেনারেল ম্যানেজার, অপারেশনস্ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মুহাম্মদ আশরাফুল কাদের (অবঃ); ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং, গাজী মোহাম্মদ তানভীর মোস্তফা সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সূর্যের হাসি নেটওয়ার্কের অধীনে সূর্যের হাসি ক্লিনিক, ঝিনাইদহ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, নিরাপদ প্রসব সেবা (নরমাল ও সি-সেকশন), পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্য সেবা, ল্যাব টেস্ট, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও মানসম্মত ঔষধ সহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য সেবার জন্য একটি বিশ্বস্ত নাম। এছাড়াও, ডেঙ্গু পরীক্ষা, জরায়ু মুখ ক্যানসার বিষয়ক সচেতনতা তৈরি ও পরীক্ষা, শিশুদের ইপিআই টিকা  প্রদান সূর্যের হাসি ক্লিনিকের অন্যতম কার্যাবলী। শহীদ মশিউর রহমান সড়ক, হামদহ রোড ঝিনাইদহে অবস্থিত ক্লিনিকটি ২৪ ঘণ্টা সেবা প্রদান করছে।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত