ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে খালপাড় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে এ শোডাউন শুরু হয়।
 পরবর্তীতে তা উত্তরা ১২ নম্বর সেক্টরের বিভিন্ন রোড, ১১ নম্বর সেক্টরের কাঁচা বাজার ও সোনারগাঁও জনপদ সড়ক অতিক্রম করে জমজম টাওয়ার সংলগ্ন চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। গণসংযোগে নেতৃত্ব দেন হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন।

পথসভায় আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনবাসীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান করাই হবে আমার প্রধান অঙ্গীকার। আমি নির্বাচিত হলে আধুনিক ও উন্নত ঢাকা-১৮ গড়ে তুলতে কাজ করবো। অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান, পানি ও বিদ্যুৎ সংকট নিরসন, সড়ক ও জনপথ সংস্কার, এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগোপযোগী পদক্ষেপ নেব। 

তরুণ সমাজের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, যাতে বিদেশমুখী হওয়ার পরিবর্তে তারা দেশেই নিজেদের অবস্থান শক্ত করতে পারে। পাশাপাশি নারী সমাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি, জনগণের ভোটে জয়ী হলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমৃত্যু একজন সেবকের ভূমিকায় থাকতে চাই।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরাগ থানা উত্তর সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম আজম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, তুরাগ থানা দক্ষিণ সভাপতি মোঃ মিজানুর রহমানসহ নির্বাচন পরিচালনা কমিটির সক্রিয় নেতৃবৃন্দ—আবু সিয়াম, শেখ মু. আনিসুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা