ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থিত যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার ও তার স্বামী কাজী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে অশান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, খালেদা আক্তার পরামর্শক্রমে বিদ্যালয়ের পুরাতন আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করেছেন। স্থানীয় লোকজনের দাবি, এসব গাছের বাজারমূল্য লক্ষাধিক টাকা হলেও তা অতি অল্প মূল্যে বিক্রি করা হয়েছে, যা গণসম্পদকে ব্যক্তিগতভাবে ব্যবহারের একটি নজির।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে রীনা আক্তারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করা হয়েছে, যা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া অপরিহার্য। 

স্থানীয় সাবেক মেম্বার ফুল মিয়া, বর্তমান মেম্বার শাহাবুদ্দিন মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “বিদ্যালয়ের গাছ শুধু সরকারের সম্পত্তি নয়, এগুলো পুরো গ্রামের সম্পদ। অথচ ব্যক্তিগত স্বার্থে এই বিষয়টি গোপন রেখে বিক্রি করা হয়েছে।” তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, “যদি কোনো প্রমাণ মেলে তবে আমি সঠিক বিচার মাথা পেতে নেব।”

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।” 

এখন এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার