ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৬:০

পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের কৃতী সন্তান অর্ণব হাসান রতন ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্ণব ২০১৭ সালে কেশবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। পরে ২০১৭-১৮ সেশনে নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মো. সুন্টু আলী ও মোসা. চিনুয়ারা বেগমের ছেলে। বাবা সুন্টু আলী পেশায় রিকশাচালক এবং মা গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অর্ণব কঠোর পরিশ্রম ও মেধার জোরে এ সাফল্য অর্জন করেছেন। অর্ণবের বড় ভাই কৃষিবিদ মোঃ জিনারুল ইসলাম, যিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অর্ণবের বড় ভাই তাদের দুই ভাইয়ের পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ও দোয়া চেয়েছেন। অর্ণব ও জিনারুল দুই ভাই প্রমাণ করেছেন, গ্রাম কিংবা আর্থিক অবস্থা কোনো বাধা নয়, মেধা ও পরিশ্রম থাকলে বড় সাফল্য অর্জন করা সম্ভব। তার এই সাফল্যে পরিবারসহ পুরো আলাইপুর গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত