ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : আহত ৯


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ৪:৩১
ঠাকুরগাঁওয়ে থ্রি-হুইলার (পাগলু) ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ‍এ সময় আহত হয়েছেন আরো ৯ জন। আহতদের মধ্যে জাফর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। কার নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি বগুড়ার সাপগ্রাম কুইশাপাড়া এলাকার মৃত রইছ উদ্দীনের ছেলে। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।
 
প্রত্যক্ষদর্শীর বরাতে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে শহরের দিকে আসছিল থ্রি-হুইলারটি। পথে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে থ্রি-হুইলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন, যার নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় থ্রি-হুইলারের ১০ যাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে রফিকুল ইসলাম নামে আরেকজনের মৃত্যু হয়।
 
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহত ৯ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
 
সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়