যোগ্য শিক্ষক পেতে হলে নিয়োগে অনিয়ম বন্ধ করতে হবে: বিচারপতি সাইফুল ইসলাম
ভালো শিক্ষক পেতে হলে শিক্ষক নিয়োগের নামে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সাইফুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগের আমলে রাজনৈতিক সরকারের সময় যারা নাম লিখতে পারেনি তারাও ডোনেশনের নামে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। বিভিন্ন জায়গায় কসাইরাও ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে। যেখানে পরিস্থিতি এরকম সেখানে ভালো শিক্ষক পাওয়া সম্ভব না।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ পাশে ভাঙা বেড়ার একটি টিনের ঘর ছিলো। সেই ভাঙা টিনের ঘরে আমরা ক্লাস করেছি। সেই অবস্থা থেকে বিদ্যালয়ের এখন অনেক উন্নতি হয়েছে। বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ বসাক, ম্যানেজিং কমিটির সদস্য মাকসুদ জামিল মিন্টু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহআলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারন সম্পাদক কামাল হোসেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার ছেলে ও মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন সম্পাদক মো. জাহিদ শামস (হুমায়ুন) সহ শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা শহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান