নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতৃক এ গ্রেড স্বীকৃতি পেল কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট
রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতৃক খাবার মানদন্ড ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সেরা স্বীকৃতি স্বরূপ “এ” গ্রেড অর্জন করেছে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট এন্ড পড হাউস। সম্প্রতি রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায় জেলা কার্যালয়ে কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার হোসেনের হাতে এ গ্রেডিং প্রাপ্তের মানদণ্ড তুলে দেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায় বলেন, কাপ্তাই নির্সগ রিভার ভ্যালি এন্ড পড হাউসে রেস্তোরাঁ পরিচ্ছন্নতা, হাইজিন ব্যবস্থাপনা, লাইসেন্স নবায়ন, সরকারি স্বাস্থ্য সনদ, রেস্তোরাঁয় খাবারের মান বিবেচনা করে সন্তোষজনক হওয়ায় এবং সকল শর্ত পূরণ করায় স্বীকৃতি স্বরূপ “এ” গ্রেড প্রদান করা হয়েছে।
এবিষয়ে কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর স্বত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন,
আমরা সবসময় চেষ্টা করে আসছি আমাদের রেস্টুরেন্ট ও পড হাউসে পর্যটক ও ভোক্তাদের সর্বোচ্চ সেবা দিতে। যেন সকলে আমাদের এখানে এসে সন্তুষ্টি লাভ করে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও
খাবারের মানের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। যা আগামীতেও অব্যাহত থাকবে।
আমাদের রেস্তোরাঁটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক “এ” গ্রেড মানদন্ডে মনোনীত করায় আমরা আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন