ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ৪:২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারো দুর্ঘটনা। এবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচাল।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘গ্রীন ভিউ পরিবহন’ নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক। দুর্ঘটনার কারনে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পরে দুপুর পৌনে ২টার দিকে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বেপরোয়া গতির কারণেই ঘটেছে এমন ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে থানা পুলিশ।
প্রসঙ্গত, এরআগে শুক্রবার দুপুরে একই মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়। এ সময় দেরঘন্টা বন্ধ থাকে যান চলাচল।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?