নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
তার ঘর থেকে বল্লম,টেট্রা এবং রামদাসহ ৩০টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি