ঝিনাইদহে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত মামা আটক
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা (মধ্যপাড়া) গ্রামে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিশুটির চাচাতো মামা রবিউল ইসলাম ওরফে নবীকে (৩৭) আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার, ১৩ সেপ্টেম্বর, আনুমানিক দুপুর ২টার দিকে।
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বাসিন্দা প্রবাসী তুষারের মেয়ে তানহার (৩) সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। তানহার মা নাজনীন মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি কাস্টসাগরা গ্রামে অবস্থান করার সময় এই ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তানহার মা বলেন, “আমার মেয়ে বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ কান্নার আওয়াজ শুনে আমরা ছুটে যাই। তারপর আমার চাচাতো ভাই নবীর ঘর থেকে পাড়া-প্রতিবেশী ও আমরা বাচ্চাকে উদ্ধার করি। আমি এই জঘন্যতম কাজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এ সময় স্থানীয় জনগণ রবিউলকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করে রবিউল ইসলাম নবী বলেন, “আমার ভুল হয়েছে।” ঘটনার তদন্তে এসে ঝিনাইদহ সদর থানার এসআই রেজাউল করিম বলেন, “এরকম জঘন্য কাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা সরেজমিন তদন্ত করেছি। পরবর্তীতে সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি
চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি
ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫
বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ
আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।
ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।
কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন
মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি