ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:৫

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ রবিবার ধনু নদের চরপাড়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঊষামণি (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছিল। স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। বাকি একজনের এখনো সন্ধান মেলেনি।

গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে এই স্পিডবোটডুবির ঘটনা ঘটে। স্পিডবোটডুবি থেকে বেঁচে ফেরা লোকজন অভিযোগ করেছেন, অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগায় ওই নৌকার লোকজন চালকের সঙ্গে ঝগড়া করে তাদের স্পিডবোটটি ডুবিয়ে দেয়। এতে উপজেলার আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লায়লা আক্তার (৭), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) এবং নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন (১৮) পানিতে তলিয়ে যায়।

এলাকার কয়েকজন বাসিন্দা এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে একটি স্পিডবোট ভাড়া করে আনা হয়। বরযাত্রী রওনা হওয়ার আগমুহূর্তে বিয়েবাড়ির ১২ জন স্পিডবোটটি নিয়ে হাওরে ঘুরতে যান। এ সময় ধনু নদে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কাছে থাকা জেলেদের নৌকার সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ ঘটে। তখন নৌকার জেলেরা দ্রুত স্পিডবোটে উঠে এসে চালকের সঙ্গে ঝগড়া শুরু করে। হুড়োহুড়ির একপর্যায়ে স্পিডবোটটি উল্টে যায়। এতে ওই চারজন নিখোঁজ এবং তিনজন আহত হন। বাকিরা সাঁতার কেটে রক্ষা পান।

ওই স্পিডবোটডুবি থেকে বেঁচে ফেরা আন্ধাইর গ্রামের ইয়াসমিন ও ময়না আক্তার বলেন, “আমাদের স্পিডবোটটি একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। তখন ওই নৌকায় থাকা লোকজন তর্কাতর্কির পর স্পিডবোটে উঠে চালককে মারধর করে। একপর্যায়ে স্পিডবোটটি ডুবিয়ে দেয়। তখন সবাই সাঁতরে তীরে উঠলেও চারজন নদে ডুবে নিখোঁজ হয়।” তারা ওই নৌকার লোকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। খালিয়াজুরীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “আজ সকাল পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। বাকি একজনের সন্ধান এখনো মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় লোকজন নিখোঁজের সন্ধানে অভিযান চালাচ্ছে। এদিকে উদ্ধার হওয়া তিনজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও বলেন, “স্পিডবোট ডুবিয়ে দেওয়ার যে অভিযোগ করেছেন বেঁচে ফেরা লোকজন, সে বিষয়ে তদন্ত হবে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন