ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবেঃ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ২:১৩

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে। দূর্গোপূজাকে সামনে রেখে তাদের বারবার অনুরোধের পর ১ হাজার ২শ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এর আগেও একই কথা বলেছিলাম। তবে দূর্ভাগ্যবশত প্রতিবেশি দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে। এবারে দাম বাড়িয়ে রাখা হয়েছে।  
অবৈধ রিং জাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। প্রতিষ্ঠান গুলোতে অভিযান পরিচালনা করছি৷ এসব রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোন ছাড় নেই।
এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন সহ কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার