বেড়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও নৌপথ অবরোধ
সংসদীয় আসন ৬৮ পাবনা ১ ও ৬৯ পাবনা ২ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে হরতাল পালন করছেন স্থানীয় এলাকাবাসী। ১৪ সেপ্টেম্বর সকালে বেড়া উপজেলায় সড়ক ও নৌপথ অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। উক্ত ঘটনায় পাবনা জেলার সঙ্গে ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগ বন্ধ রয়েছে ।
সরেজমিন দেখা গেছে, অভ্যন্তরীণ সড়কে কোনো যানবাহন চলছে না। মহাসড়কে আটকা পড়েছে কয়েক শত-শত বাস-ট্রাক। নগরবাড়ী থেকে বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত নৌপথে কার্গো জাহাজ ও অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রয়েছে। হরতালের কারণে বেড়া বাজারের ওষুধের দোকান ছাড়া অন্য দোকানপাট বন্ধ। বেড়া বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকাল ছয়টা থেকে সড়ক অবরোধ করা হয়। এতে ঢাকা-পাবনা মহাসড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে। অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে মহাসড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
জানতে চাইলে, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন হরতাল-অবরোধ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক আছে। । তবে এলাকার পরিস্থিতি শান্ত আছে। আমি বেড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে