রৌমারীতে ব্রম্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন
ব্রম্মপুত্র নদে রৌমারী নৌ-বন্দর ফলুয়ার চর ঘাটে ৪ দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌ-বন্দর নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ টায় বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর ও কুটিরচর এলাকাবাসী আয়োজনে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুর আলম খাঁন হিরোর পৃষ্টপোষকতায় ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হাশেম মাষ্টারের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো.আজিজুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি রুহুল আমিন, যুগ্ন আহ্বাঅয়ক উপজেলা বিএনপি আব্দুল কাইয়ুম, রৌমারী নৌ-বন্দর ঘাট ইজারাদার তৌহিদুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজসহ অনেকেই। আয়োজন কমিটি বিএনপির যুগ্ন আহ্বায়ক নুর আলম খাঁন হিরো বলেন, প্রথমবারের মত এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। পৃষ্টপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগীতা।
প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী নৌকা গুলো হচ্ছে, মায়ের দোয়া, চাদের আলো, হাওয়ার তরী, মা বাবার দোয়াসহ মোট ১৪ টি নৌকা।
উদ্বোধনী প্রতিযোগীতায় প্রথম অংশ গ্রহনকারী নৌকাকে সৌজন্য মূলক পুরুস্কার একটি খাঁসি মায়ের দোয়া নৌকার পরিচালকের হাতে তুলে দেন প্রধান অতিথি আজিজুর রহমান ও সভাপতি আবুল হাশেম মাষ্টার।
নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে উপজেলার হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ব্রম্মপুত্র নদের তীরে। দীর্ঘদিন পরে এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভুত ও আনন্দিত মানুষ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ