ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে ১ লক্ষ ৪৭ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেয়া হবে


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ৩:৩৫

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের উচ্চ ঝুঁকিতে থাকা টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হবে। এই ধাপে স্কুল, মাদ্রাসা, নূরানী থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের শিশুরাও এর আওতায় থাকবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র অনুযায়ী, হাটহাজারী উপজেলায় মোট ১ লক্ষ ৪৭ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।

টাইফয়েড একটি পানিবাহিত রোগ, যা বাংলাদেশে বর্তমানে উচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি প্রাণঘাতী না হলেও অনেক ভোগান্তি সৃষ্টি করে এবং শিশুদের মধ্যে এর আক্রান্তের ঝুঁকি বেশি। বছরে এই রোগে প্রায় ৮ হাজার শিশু মারা যায়। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানে শিশুদের মাঝে এই টিকা প্রদান করা হয়েছে এবং সেখানে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নেওয়ার সময় শিশুরা সাময়িক ভয় পেতে পারে, তবে এটি স্বাভাবিক। এই সময়ে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত টিকা নেওয়ার ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই দেখা যায়। এর পরে শারীরিক অসুস্থতার সাথে টিকার কোনো সম্পর্ক নেই। তাই টিকা নেওয়ার পর কমপক্ষে আধা ঘণ্টা শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রে অবস্থান করা জরুরি। তিনি আরও বলেন, অনেক অভিভাবক ভয় বা গুজবের কারণে টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন, কিন্তু এখনো পর্যন্ত বিশ্বে কোথাও এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি জানান, বিদেশে পাড়ি দেওয়াসহ যেকোনো কাজের জন্য টিকার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। তাই শিশুকে টাইফয়েডের উচ্চ ঝুঁকি থেকে রক্ষা করতে এবং ভবিষ্যতে যেকোনো কাজে বাধামুক্ত থাকতে এই টিকা নেওয়া অত্যন্ত জরুরি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ