নবীনগরে বাড়ি দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী মোঃ মাইনুদ্দিন খান মঈন নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন।
মাইনুদ্দিন জানান, একই এলাকার মোঃ লতিফ (৫২), মোঃ গিয়াস উদ্দিন (৪৪), মোঃ ইকবাল হোসেন (৪৮), মোঃ সাইফুল ইসলাম বাবু (৩৫), মোঃ কাউসার (৪৫), সায়েস্তারা বেগম (৫৫), সুহেদা বেগম (৩৮) এবং সারোয়ার হোসেন (২৪) দীর্ঘদিন ধরে তার বসত বাড়ি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ এবং ভীতি প্রদর্শন করে। এসময় মাইনুদ্দিনকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন।
মাইনুদ্দিন আরো জানান, প্রতিবেশীরা প্রায়ই লাঠিসোটা নিয়ে তার বাড়িতে মহড়া দেয় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকিও প্রদান করে। তিনি স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান