ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:৩১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  রবিবার ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

আজকের এ কর্মসূচিতে স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। প্রবল বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যক্রমকে এগিয়ে নেন।

এ সময় তিনি বলেন “ঝড়-বৃষ্টি, রোদ—সবই থাকবে। এগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমাদের চলমান কাজ থেমে থাকার মতো নয়। আমরা বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছি, কারণ এখানে একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কাজ ঘোষিত সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে না, যদি আমরা একে অব্যাহতভাবে না চালাই। তাই আমি নেতাকর্মীদের অনুরোধ করেছি কাজ চালিয়ে যেতে। আনন্দের বিষয়, নেতাকর্মীরাও সাহসী ভূমিকা রেখেছেন এবং স্পষ্ট করে বলেছেন—ঝড়-বৃষ্টি যাই হোক না কেন, আমরা কাজ চালিয়ে যাব।

অবশেষে তিনি দেশবাসী ও সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান “আপনারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং মন থেকে কাজ করে এই কর্মযজ্ঞকে সফল করুন।

আজকের এই কার্যক্রমে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি, এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা