বাগমারায় মাছ চাষে বাধা ও ২৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজার গাওড়া বিলে মাছ চাষে বাধা ও ২৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পাশ্ববর্তী দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের কয়েকজন যুবকের বিরুদ্ধে এ অভিযোগ করেন বিলের লিজগ্রহীতা রহিদুল ইসলাম।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রহিদুল ইসলাম এ অভিযোগ তোলেন। তিনি শ্রীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
সংবাদ সম্মেলনে রহিদুল ইসলাম জানান, গাওড়া বিল দুই বছরের জন্য তিনি বৈধভাবে লিজ নিয়েছেন। জমির মালিকদের কাছ থেকে প্রতি বিঘা ৪০ হাজার টাকা করে লিজ দেওয়া হয়েছে। এছাড়া চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে থাকা জমির অংশের জন্য আরও ৩ লাখ টাকার চুক্তি সম্পন্ন হয়েছে। এসব নিয়ম মেনেই তিনি বিলে মাছ চাষ শুরু করেন। কিন্তু সম্প্রতি গোপালপুর গ্রামের বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন রকেটের নেতৃত্বে কাফি, লিটন, জনি, মাসুদসহ অজ্ঞাত কয়েকজন যুবক বিলে মাছ চাষে বাধা সৃষ্টি করছে। তারা বিলের বাঁধ কেটে দিচ্ছে, জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে এবং মাছ চাষ চালিয়ে যেতে চাইলে ২৭ লাখ টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ করেন রহিদুল ইসলাম।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন শাহাদত রকেট সাংবাদিকদের জানান, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। গাওড়া বিলে তার নিজস্ব জমি রয়েছে, সেই জমির লিজের টাকা তিনি দাবি করেছেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় ওই বিল আওয়ামী লীগ সমর্থিত লোকজন জোরপূর্বক দখলে রেখেছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী রহিদুল ইসলাম প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ