শিবচরে ইবনে সামাদ হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর(২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। তবে ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার(১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের ইউসিবি বাংকের সামনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ৪/৫ জনের এক দল। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে রাত ১০ টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
নিহত রাকিব উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। এবং সে ওই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি এবং সপ্তাহখানেক আগে জামিনে বের হয়ে আসেন তিনি। নিহত রাকিব বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ডিগ্রির শেষ বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সাথে নিহত রাকিব মাদবরদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামী রাকিব মাদবর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন।
রোববার রাত ৮ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক(ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় ৪/৫ জনের একটি ধারালো অস্ত্র দিয়ে রাকিবের উপর হামলা চালায়। রাকিবকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক মাস পূর্বে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল রাকিব। সেই হত্যার ঘটনায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ