ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় ওয়ার্ড আ‘লীগ সভাপতি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৩:৫৯

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্ধিহান ভাবে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ওরফে মনজু (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার  (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল হক ওরফে মনজু আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া হিন্দুপাড়ার আহমেদ আলীর ছেলে। তিনি নসরতপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি। 
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আজিজুল হক ওরফে মনজু কে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান শুরু ২০ এপ্রিল, আওতায় আসবে ৪৮ হাজার শিশু

কোনাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

চাঁদপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

সীমান্তের ওপারে ২০০ দেশী গরু, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম স্মরণে ফুল কোর্ট রেফারেন্স ও স্মরণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের সীমান্তে পৃথক অভিযানে মাদক ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২

তৃণমূলের আস্থার প্রতীক মাসুদ হোসেন মোল্লা—মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ

ঐতিহ্যের ধারক পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়: গৌরবময় অতীত, নীরব বর্তমান।

ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা

আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, টিকা পাবে ২৬ হাজারের বেশি শিশু