ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

তানোরে ৩০ কেজি কার্ডের চাল পেলেন বিএনপি নেতার স্ত্রী, বাঁধাইড় ইউপিবাসীর চরম ক্ষোভ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৪:০

রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নে সরকার কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ করা ৩০ কেজির চাল বিতরণে বাঁধাইড় ইউপি বিএনপির  সাংগঠনিক সম্পাদক জার্জেস মোল্লার  স্ত্রী আয়েশানআক্ব্যাতার সোনিয়া নামে কার্ড হয় বাঁধাইড় মাষ্টার রোল নাম্বার(২৩৩) ইউপির জনগণের মাঝে চরম ক্ষোভ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত দরিদ্র পরিবার বঞ্চিত হয়ে অর্থশালী ও সম্পদশালী ব্যক্তিরা কার্ড পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মোসা: সোনাভান বিবি (৪১), স্বামী: মহিবুর রহমান সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রভাবশালী ও বিত্তবান বহু পরিবারকে ৩০ কেজির চালের কার্ড দেওয়া হয়েছে। অথচ যারা প্রকৃত অর্থে অসহায় ও দরিদ্র, তারা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, মাস্টার রোল নাম্বার ২৩৩-এর কার্ডধারী মোছা: আয়েশা আক্তার সোনিয়া (আইডি নাম্বার: ৮২৩৪৮৬৯১৪০), সাং: জুমারপাড়া, বাধাইড় ইউনিয়ন— তার স্বামী জারজিস প্রায় ৩০ বিঘা আবাদি জমির মালিক। তাকে সরকারি ভর্তুকির এই চালের কার্ড দেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, এরকম আরও অনেক বিত্তবান ব্যক্তি এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
মোসা: সোনাভান বিবি বলেন,
“আমরা যারা সত্যিকার অর্থে অসহায়, তারা বঞ্চিত হচ্ছি। অথচ যাদের অনেক জমি-জমা আছে, তারা সরকারি কার্ড পাচ্ছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে বহু দরিদ্র পরিবার উপকৃত হবে।”

এ বিষয়ে উপজেলা প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রকৃত দরিদ্রদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাঁধাইড় ইউপি  বিএনপির সাংগঠনিক সম্পাদক জার্জিস মোল্লাকে ফোন দেয়া হলে তিনি তার মুঠোফোন রিসিভ করেননি।
এনিয়ে তানোর উপজেলার নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন