ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভাঙ্গার পরিস্থিতি কিছুটা শান্ত, এখনো বন্ধ দুই মহাসড়ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৪:৮

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয়দের আন্দোলন ঘিরে সোমবার (১৫ সেপ্টেম্বর) যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিকেল ৩টার পর থেকে সেটি কিছুটা শান্ত হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় হাজারো মানুষ অবস্থান করলেও বিকেল ৩টার পর থেকে ধীরে ধীরে তারা ঘরে ফিরে যায়। বর্তমানে ভাঙ্গা গোলচত্বর এলাকা ফাঁকা হয়ে গেছে, তবে অলিগলিতে এখনো আন্দোলনকারীরা অবস্থান করছেন।

এখনো ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী, নওয়াপাড়া ও ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ ও সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান করছেন। এজন্য ওই দুই মহাসড়ক বন্ধ রয়েছে। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ, থানায় হামলা ও অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে মারধরও করে।

ভাঙ্গার পরিস্থিতি নিয়ে থানার ওসি, ভাঙ্গা সার্কেল এএসপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো ফোনে সংযোগ পাওয়া যায়নি। হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বিকেলে জানান, জনগণ ঘরে ফিরে গেছে। মহাসড়ক বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী নামে দুটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা আসনগুলোর পূর্বের অবস্থা বহাল চান। আন্দোলনের অংশ হিসেবে রোববার থেকে টানা তিন দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার দ্বিতীয় দিনের কর্মসূচি চলে। বেলা ১১টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এরপর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তারা ভাঙ্গা গোলচত্বর এলাকায় চলে আসেন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ, থানায় হামলা ও অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত