শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতিমূলক সভা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যােগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ মো. আবু খালেদ।
এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ২১টি পূজা মণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। তাই সবার সহযোগিতায় উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে হবে।”
সভায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলো সঠিকভাবে নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষা, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত