ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে মনোনয়ন পেতে বিএনপির দুই গ্রুপে বিরোধ তুঙ্গে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৪:৪৪

 ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি  ও মন্ত্রীদের সঙ্গে  আঁতাতকারী এখন টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে মরিয়া হয়ে তৎপরতা চালাচ্ছে।
জানা গেছে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনএর বিরুদ্ধে টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) এর আওয়ামী লীগের সাবেক এমপি ছোট মনির-কে সংবর্ধনা প্রদান করার ছবি ভাইরাল হয়েছে। এছাড়া গত ১৭ বছরে ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি ও মন্ত্রীদের সঙ্গে আঁতাত করায় তার বিরুদ্ধে কোনো মামলা  হয়নি। এর পরেও তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছে। তার প্রভাবে প্রকৃত ত্যাগী বিএনপি  নেতারা কোণঠাসা। মধুপুর-ধনবাড়ী এলাকাবাসী অভিযোগ করেন যে স্বপন ফকির শহরজুড়ে শেখ মুজিব ও আওয়ামী নেতাদের পাশে নিজের ছবি দিয়ে ব্যানার ও ফেস্টুন  লাগিয়ে আওয়ামী লীগপন্থী হিসাবে নিজকে ১৭ বছর নিরাপদ রেখেছিল। 
গত ৫ আগস্ট এর পর স্বপন ফকির আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী যারা বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের মামলা হামলা নির্যাতন করেছে তাদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই বিএনপির  হাই কমান্ডকে পাঠিয়েছে এলাকাবাসী। স্বপন ফকিরের টাঙ্গাইল- ২ আসনের  আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি ছোট মনির পাশে বসে হাজার হাজার জনতার মাঝে এক ভিডিও তে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার ফ্যাসিস্ট পুলিশ কে ধন্যবাদ দিতে দেওয়ার ভিডিও সামাজিক  মাধ্যমে ভাইরাল হয়েছে।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য-মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের সাথে আঁতাত করে জামাই আদরে ব্যবসা করেছেন স্বপন ফকির । তার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার  অভিযাগ রয়েছে।
এলাকাবাসী জানায়, মধুপুর উপজেলা  আওয়ামী লীগের সভাপতি শফি উদ্দিন মনির পরিবারের দায়িত্ব নেন উপজেলা বিএনপির সভাপতি জাকির সরকার।শফি উদ্দিন মনি’র মেয়ের পক্ষ থেকে জানানো হয় জাকির সরকারকে এই দায়িত্ব দিয়েছেন স্বপন ফকির। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজ ফ্যাসিস্ট হাসিনাকে এবং সাবেক এমপি  ও মন্ত্রীকে প্রকাশ্যে ধন্যবাদ জানান এবং তার সাথে আঁতাত করেই তিনি তার শিক্ষকতার পদ আগলে রাখেন। এই  জাকির সরকার এবং অধ্যক্ষ আজিজ এখন  স্বপন ফকিরের এলাকার এজেন্ডা বাস্তবায়ন করতে দায়িত্বপ্রাপ্ত।
পৌর বিএনপির সভাপতি খুররম খান  ইউসুফজী  প্রিন্স ২০১১ সালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি আব্দুর রাজ্জাককে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে ৭৫০ জন বিএনপি নেতা কর্মীর নামে মামলায় সহযোগিতা করেন। এই  প্রিন্সও এখন স্বপন ফকির  এর প্রধান সিপাহী হিসাবে রয়েছে। 
স্বপন ফকির গত বছরের ৫ আগস্টের পর এলাকায় এসে তিনি রাজনৈতিক তৎপরতা শুরু করেন। বিগত সরকারের ডামি নির্বাচনে  স্বপন ফকির বিএনপির সদস্য হলেও আওয়ামী লীগের হয়ে গত তিনটি নির্বাচনে করে পরোক্ষভাবে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির বিরাজমান চার গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ পাল্টাপাল্টি আলাদা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল করছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জোবাইর আল মাহমুদ রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের  ‘কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠী’র ব্যানারে আনন্দ মিছিল বের হয়। এতে মূলদল বিএনপিসহ অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির গ্রুপও মিছিল করছেন। ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষ হতে পারে।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত