ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

অভয়নগরের ৭৫ দিনে কুকুরে কামড়ে আক্রান্ত ৬০৫ জন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৫:১১

যশোরের অভয়নগর উপজেলার অধিকাংশ অলিগলি এখন বেওয়ারিশ কুকুরের দখলে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এদের আক্রমণের শিকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। উৎপাত বেড়ে যাওয়ায় অতিষ্ঠ পথচারীসহ এলাকাবাসী। গত ৭৫ দিনে বেওয়ারিশ কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার প্রায় ৬০৫ জন রোগী হাসপাতাল থেকে জলাতঙ্কের (র‍্যাবিস) টিকা নিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, গত ৭৫ দিনে উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার প্রায় ৬০৫ জন রোগী কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়েছে। জুলাই মাসে ২৩৫ জন, আগস্ট মাসে ২২০ জন ও সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ ১৫০ জন আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১০০ জন রোগী নিজ খরচে কেনা টিকা নিয়েছেন। সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকার অলিগলিসহ বিভিন্ন সড়কে বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াচ্ছে। কোথাও সড়কে শুয়ে আছে, আবার কোথাও দলবেধে ঘুরে বেড়াচ্ছে। একেকটা দলে ৫-৭টি, কখনো ৭-১০টি কুকুর রয়েছে। আর এইসব কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের অহিদুজ্জামান বলেন, 'ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল কুকুরের মধ্য থেকে একটি কুকুর দৌঁড়ে এসে আমার পায়ে কামড় দিয়ে চলে যায়। হাসপাতালে গিয়ে জলাতঙ্ক টিকার প্রথম ডোজ নিয়েছি। বেওয়ারিশ কুকুর নিধন করা জরুরি প্রয়োজন। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, 'বাড়ি থেকে স্কুলে আসতে ভয় লাগে, কারণ রাস্তাঘাটে কুকুরের উপদ্রব। বেওয়ারিশ কুকুর নিধন না করলে স্কুলে আসা বন্ধ হতে পারে।' চলিশিয়া ইউনিয়নের এস এম রায়হান বলেন, 'বাড়ির পোষা বিড়ালের কামড়ে আক্রান্ত আমার ৬ বছরের শিশু কন্যাকে টিকা দিতে হয়েছে। তবে বেওয়ারিশ কুকুর ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের জন্য ভয় হচ্ছে।' 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, 'নতুন পুরাতন দিয়ে প্রতিদিন প্রায় ৬০ জন রোগীকে জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে বেওয়ারিশ কুকুর বেড়ে যাওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে গত আড়াই মাসে প্রায় ৬০৫ জন রোগীকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ কুকুরের কামড়ে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত হাসপাতালে প্রায় ৩৫০ ভায়াল জলাতঙ্কের টিকা মজুদ রয়েছে।' এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক বলেন, 'উচ্চ আদালতের রায়ের কারণে বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা মজুদ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা পরিষদ, নওয়াপাড়া পৌরসভা ও প্রাণিসম্পদ দপ্তরের সমন্বয়ে এলাকা ভিত্তিক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করা হবে।'

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত