ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩, আহত-৭


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৫:২৩

চট্টগ্রাম চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী ঈগল পরিবহন যার রেজিঃনং-চট্টগ্রাম-(জ-১১-০১২০) এর সাথে দুইটি নাম্বারবিহীন সিএনজি মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারায় তিনজন যাত্রীর,এতে গুমরতে আহত হয় আরো সাতজন যাত্রী। গতকাল ১৫ই সেপ্টেম্বর (সোমবার) দুপুরে মামা ভাগিনা-মাজারের সামনে পাঠানীপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ৫নং ওয়ার্ডের করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম (৭৫),মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী শামিমা আক্তার(৪৫) ও ময়মনসিংহ জেলার মোঃ শরিফ (২৬)। আহতরা হলেন,জুকুম বাহার (৫০),জাকের হোসেন (৬৫), মাহাবুব (৪০), মারুফ (২৪),পলাশ (২৪),বেবি মোক্তার এবং মোঃ রহিম। স্থানীয় সূত্রে জানা যায় নাম্বারবিহীন দুইটি সিএনজি যাত্রী নিয়ে আসার পথে পাঠানীপুল এলাকায় পৌছালে কক্সবাজারগামী ঈগল ওয়ান বাসটি বেপরোয়া গতিতে ছুটে এসে সিএনজিকে 
স্ব-জোরে ধাক্কা দিলে এতে সিএনজি চালক ও যাত্রীসহ ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং গাড়ি তিনটি জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা