আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েও দলের বড় পদ বাগিয়ে নিলেন আল-মাসুম মোরশেদ শান্ত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিল কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে আগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পুনরায় বহাল থাকলেও নতুন মুখ হিসেবে দেখা গেছে আল-মাসুম মোরশেদ শান্তকে তিনি নতুন কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছে। কিন্তু তাকে নিয়ে নেতাকর্মীদের মনে অনেক প্রশ্ন ছিল তিনি এর আগে ২০১৫ সালে খোকসা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে এবং উপজেলা নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে কিন্তু দুবারই পরাজিত হয় এবং তিনি খোকসা উপজেলা যুবলীগের এক অংশের দায়িত্ব পালন করেছিলেন এ কারণেই নেতাকর্মীদের মনে প্রশ্ন ছিল আল-মাসুম মোরশেদ শান্ত বিদ্রোহী প্রার্থী হয়েও দলের কোনো পদ-পদবি থাকবে কি-না।
গত এক বছরের বেশি সময় লাগে খোকসা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আল-মাসুম মোরশেদ শান্তকে দলের সঙ্গে একত্রিত করে এবং তাকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দেয়। এর পরেই দীর্ঘ এক বছরের বেশি সময় পর খোকসা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিলে সে কমিটিতে আল-মাসুম মোরশেদ শান্তকে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে দেয়া হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আল-মাসুম মোরশেদ শান্ত একজন আওয়ামী লীগের রাজনৈতিক পরিবারের সন্তান। কিন্তু তিনি পরপর দুবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে এবং ভবিষ্যতে যেন বিদ্রোহী প্রার্থী না হতে পারে এ কারণেই তাকে সাধারণ ক্ষমা করে মূল দলে আনা হয়েছে।
এ বিষয়ে খোকসার নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগের কর্মী বলেন, যেখানে কেন্দ্র থেকে বারবার ঘোষণা করছে বিদ্রোহীদের দলে কোনো জায়গা নেই। তবুও আল-মাসুম মোর্রশেদ শান্তকে দলের এমন ভাইটাল পদে রাখায় হতাশ অনেকেই। কারণ আল-মাসুম মোরশেদ শান্তকে বিদ্রোহী প্রার্থিতার পুরস্কারস্বরূপ হিসেবে এমন একটি গুরুত্বপূর্ণ পদ তাকে দেয়া হয়েছে এমনটি মনে করছেন বিভিন্ন নেতাকর্মীরা। শুধু তাই নয়, এ বিষয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন, যা আমরা যারা প্রকৃত আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা কখনই মেনে নিতে পারছি ন।
আরো একজন আওয়ামী লীগ নেতা সাকিব খান টিপু বলেন, আমরা যারা দলের দুঃসময়ে দলের পাশে ছিলাম বা এখনো আছি। যারা দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি তাদের এ কমিটিতে ঠাঁই দেয়া হয়নি যা অত্যন্ত দুঃখজনক বিষয়।
এ বিষয়ে আল-মাসুম মোরশেদ শান্তকে মোবাইল ফোনে কল দিলে তিনি ব্যস্ততার মাঝে আছেন বলে ফোন কেটে দেন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান