ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ক্লাস


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৫:২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি জমকালোভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, মো. মতিউর রহমান, আরিফা আক্তার ও সনজিব ভট্টাচার্যসহ বিভিন্ন শুভানুধ্যায়ী। 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ইকবাল হোসেন নবাগত শিক্ষার্থীদেরকে বলেন, "আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং সুশৃঙ্খলভাবে পাঠদান করেন। তোমরা যদি কলেজের নিয়ম ও শৃঙ্খলা মেনে চলো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো, তবে সফলতা তোমাদের হাতছাঁটাই করবে না।" তিনি আরও বলেন, "এ কলেজে যারা ভর্তি হয়নি, তারা যেন আফসোস করে, সেটিই প্রমাণের জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।" তিনি সবার প্রতি আহ্বান জানান, যাতে তারা ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করা হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে। এ সময় শিক্ষার্থীদের মাঝে এক উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে, ওরিয়েন্টেশন ক্লাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ। 

কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগে নবাগত শিক্ষার্থীরা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয় শিক্ষা মহলের।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ