ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দিয়ে ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা 


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১২:৫৩

সম্প্রতি, ঝিনাইদহ সদর উপজেলায় ঘটে যাওয়া ধর্ষণ মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ধর্ষকের পরিবার ও এলাকার প্রভাবশালী কতিপয় ব্যক্তি। নেপথ্যে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ক্ষমতা প্রয়োগ অব্যাহত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, "ধর্ষক রবিউল ইসলাম নবীর পরিবার ও এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী লোক আমাদেরকে নিয়মিত ভয়-ভীতি দেখাচ্ছে। ওরা বলেছে, আমাদের কাউকেই গ্রামে থাকতে দেবে না। প্রশাসনের কথা কী বলবো ভাই! তারাও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। গত ১৩ তারিখ শনিবার, আনুমানিক দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।  

ভুক্তভোগী শিশুটির মা বলেন, " আমরা খুব ভয়ের মধ্যে আছি। ওরা বড় বড় নেতা ধরেছে। গ্রামের বেশ কয়েকজন মাতব্বরও টাকা খেয়ে ওদের পক্ষে কথা বলছে। আমরা গরীব মানুষ। আমার মণির জীবন নিয়ে এখন টানাটানি। ওরা আমার মেয়েকে মেরে ফেলার হুমকিও দিয়েছে।"উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছে আসামির পরিবার। এদিকে মামলার প্রসিকিউশনে ঘটনাস্থল থেকে আটককৃত আসামি রবিউল ইসলাম নবীকে ১৪ তারিখ স্থানীয় আদালতে হাজির করা হয়। এসময় বিজ্ঞ আদালত বাদি-বিবাদির সাক্ষ্য গ্রহণ করেন। উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, "বাদীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ চেষ্টা মামলা গ্রহণ করা হয়েছে। বাকিটা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে রিপোর্ট পাঠানো হবে। এধরণের ঘটনায় ছাড় দেয়ার কোন সুযোগ নেই।"তবে, শিশু ধর্ষণ চেষ্টার মতো এরকম ন্যাক্কারজনক ঘটনা নিয়ে ইতোমধ্যেই নানা জটিলতা সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ