ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অভয়নগরের প্রেমবাগে ককটেল-অস্ত্রসহ যুবক আটক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১:১৩

যশোরের অভয়নগরের প্রেমবাগ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে যশোর অভয়নগর থানার ১নং প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে, অভয়নগর আর্মি ক্যাম্প ২ইবি এর ক্যাপ্টেন আকিব এর নেতৃত্বে মোঃ জহিরুল ইসলাম (৫৩) এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাড়ি তল্লাশি করে তার ঘরের পাশে খরের পাড়া থেকে ককটেল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় বনগ্রাম এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৫৩) কে আটক করে সেনাবাহিনী। 
এছাড়াও বড় ককটেল -১৪টি, ছোট ককটেল -০৬টি, বড় রান্দা ০৬টি, চাকু ০৫টি, লাঠি -১০টি, উদ্ধার করা হয় । আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামালসহ সকাল ৯:৩০ টায় অভয়নগর থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম, "সকালের সময়কে" জানান, আসামির বিরুদ্ধে মামলা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত