দুই স্ত্রী-কে মৃত দেখিয়ে চতুর্থ বিয়ে তৃতীয় স্ত্রীর অভিযোগ বাগমারা থানার এসআই মজিদের বিরুদ্ধে
রাজশাহীর বাগমারা থানার এসআই আব্দুল মজিদের বিরুদ্ধে প্রতারণা ও বহুবিবাহের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, জীবিত দুই স্ত্রীকে মৃত দেখিয়ে তিনি চতুর্থবার বিয়ে করেছেন। এ ঘটনায় তার তৃতীয় স্ত্রী সম্প্রতি রাজশাহী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের শেষ দিকে এক মামলার তদন্তে গিয়ে ওই তরুণীর সঙ্গে মজিদের পরিচয় হয়। তিনি নিজেকে বিধবা পরিচয় দিয়ে দাবি করেন, তার স্ত্রী দুই বছর আগে মারা গেছেন। এভাবে সম্পর্ক গড়ে তুলে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দেড় লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন। পরে জানা যায়, তার আগের দুই স্ত্রী জীবিত আছেন। বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিলে পাঁচ মাস পর তালাক দেন এবং খোরপোষ বাবদ টাকা পরিশোধ করেন।
তবে কিছুদিন পর আবারও যোগাযোগ করে ভুল স্বীকার করেন এবং পুনরায় বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে ২০২৫ সালের ২ মে বগুড়ায় পাঁচ লাখ টাকা মোহরানা ধার্য করে দ্বিতীয়বার ওই তরুণীকে বিয়ে করেন। অভিযোগকারীর দাবি, বিয়ের পর তিনি তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করেন এবং আরও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি তাকে তুলে নেওয়ারও ভয় দেখান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংসারে সন্তান নিতে চাইলে মজিদ শাসন করতেন এবং গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে তাকে দু’বার আল্ট্রাসনোগ্রাম করাতে বাধ্য করেন। এছাড়া তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও গৃহকর্মীকেও বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে।
এসআই মজিদ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে বাগমারা থানার ওসি ফোন ধরেননি। তবে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ