ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরে বেশি দামে সার বিক্রি করায় কোনঠাসা কৃষকরা


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৩:২৩

লক্ষ্মীপুরের রায়পুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় কোনঠাসায় পড়ে কৃষকরা  প্রশাসনের হস্তক্ষেপ চায়।উপজেলায় কৃষকরা জানান, "  তাদের থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে স্থানীয় কিছু ডিলার ও খুচরা বিক্রেতারা। এতে চাষাবাদে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।

‎ভুক্তভোগী কয়েকজন বলেন , সরকার ইউরিয়া সারের দাম প্রতি কেজি ২৭ টাকা নির্ধারণ করলেও বাজারে তা ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সারের ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ফলে চাষাবাদের খরচ বেড়ে যাচ্ছে কয়েকগুণ, যা কৃষকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারা আরও বলেন, ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। এতে আমরা  মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।"
‎এ বিষয়ে কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে সার সময়মতো এবং নির্ধারিত মূল্যে পাওয়ার কথা, সেখানে আমাদের জিম্মি করে বেশি দামে কিনতে হচ্ছে। এতে ধানসহ মৌসুমি ফসল উৎপাদনে বাঁধার সৃষ্টি হচ্ছে।”

‎কৃষকরা দ্রুত এসব অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।রায়পুর পৌরসভার, উত্তরা ব্যাংক রোডের  রুবেল স্টোরের খুচরা সার ব্যাবসায়ীসহ কয়েকজন ডিলার বলেন, " সরকার যত টাকাই সারের দাম নির্ধারিত করুক না কেন?  আমাদেরকে সে দামে বিক্রি করা সম্ভব নয়। কারণ,  আমাদের কেনা দাম বেশি তাই বেশি দামে বিক্রি করছি।  ৩০ টাকার কমে সার বিক্রি করা সম্ভব নয়। "

‎এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাজেদুল ইসলাম বলেন, “  এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আমদের অভিযান অব্যাহত আছে। কৃষকদের স্বার্থে আমরা কাজ করে আসছি।"

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের