মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু
গাজীপুরে মাটির ঘর ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ান ও মালেকা বানুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক মাটির তৈরি ঘরে একাই বসবাস করে আসছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে অন্যত্র বসবাস করায় তিনি একাই ওই ঘরে থাকতেন।
প্রতিবেশীরা ধারণা করছেন, গত রবিবার অথবা সোমবার দিবাগত রাতে টানা ভারী বর্ষণের সময় ঘরের দেয়াল ধসে পড়ায় তিনি মাটিচাপা পড়ে মারা যান।
মঙ্গলবার সকালে এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের একপাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, বৃদ্ধ তমিজ উদ্দিনের মরদেহ ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ঘরটি পুরনো ও জরাজীর্ণ ছিল। ভারী বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত