ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় জলদস্যুদের আক্রমণে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলে জীবিত উদ্ধার


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:৩০

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে  জলদস্যুদের তাড়া খেয়ে তাদের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে ডুবে যাওয়া এমভি আবুল কালাম নামীয় মাছের ট্রলারের ১৮ জেলে কে ২৪ ঘন্টা পর জীবিত উদ্ধার করে সোমবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকেলে হাতিয়া উপজেলার বাংলা বাজার ঘাটে নিয়ে এসেছে স্থানীয় জেলেরা । উদ্ধার হওয়া জেলেদের বাড়ি হাতিয়া উপজেলার জাহাজ মারা ইউনিয়নের আমতলী গ্রামে। 

ওই ট্রলারের মালিক কালু মাঝি জানান, রবিবার (১৪সেপ্টেম্বর) সকালে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে  এমভি আবুল কালাম নামের তার একটি  ট্রলার ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। এসময় হঠাৎ করে তাদেরকে ধাওয়া করে জলদস্যুরা।  একপর্যায়ে জলদস্যুরা পিছন থেকে দ্রুত গতিতে এসে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ট্রলারটি উল্টে গিয়ে সাগরে অনেকাংশ ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশবিশেষ ধরে ভাসতে থাকে। 
 জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে ২৪ ঘন্টা সাগরে ভেসে ছিলে। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) সাগরে মাছ ধরার দুই টি ট্রলার তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলার বাংলা বাজার ঘাটে নিয়ে আসে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন