ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৬-৯-২০২৫ বিকাল ৫:৫৪
কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাইবার সিকিউরিটিতে গোয়েন্দা পুলিশের বিশেষ টীম কাজ করবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) কুমিল্লা জেলার পুলিশ লাইন্স শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশ  আয়োজিত আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। 
জেলা পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে তিনি বলেন, সোস্যাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে, যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে। 
এই সময় পুলিশ সুপার আরও বলেন,  সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ ৩টা অংশে কাজ করবে। পূজার পূর্বে, পূজা চলাকালীন ও বিসর্জনের সময়। পূজার ভেনু কেন্দ্রিক চুরি, ছিনতাই,  ইভটিজিং দমনে কঠোর ব্যবস্থা করা হবে।   ৯৫০ জন পুলিশ সদস্য ছোট ছোট টিম করে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে ফিক্সড পুলিশ স্ট্যান্ড থাকবে। এছাড়াও ডিবির কুইক রেসপন্স টিম থাকবে। এছাড়াও  সার্বক্ষণিক গোয়েন্দা  টিম কাজ করবে। সোস্যাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে, যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে। এছাড়াও প্রত্যন্ত এলাকায় মণ্ডপে পৌঁছতে নৌ যোগে পুলিশের টিম কাজ করবে।
পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, এ বছর কুমিল্লায় জেলার ১৭ টি উপজেলায় মোট ৮১৮ টি পূজা মন্ডপে পূজা  হবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের সংশ্লিষ্ট নাম্বার কিংবা জরুরি সেবা ৯৯৯ সহ ব্যবস্থা রয়েছে। 
 
পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর এর আহ্বায়ক শ্যামল কুমার সাহা বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে পূজা উদযাপন নিয়ে পৃথক দুটি সফল হয়েছে।  আমরা এখনো পর্যন্ত তাদের ব্যবস্থাপনায় সন্তুষ্ট।  আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে নিরাপত্তায় স্বেচ্ছাসেবকরা থাকবে। এছাড়া প্রতিটি মণ্ডপ কে সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।  আশা করছি প্রশাসন যে আশ্বাস দিয়েছে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন থাকবে। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দরা।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত