ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মুকসুদপুরে চেয়ারম্যানের অব্যাহত চেয়ে ৮জন ইউপি সদস্যের ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১২:৫১

মুকসুদপুরে ১০নং দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহত চেয়ে ৮জন ইউপি সদস্যের উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুকসুদপুর উপজেলার ১০নং দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেকের অনুপস্থিতিতে নাগরিক সেবা প্রদান ব্যাহত ও সাধারণের সেবা পেতে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে। দিগনগর ইউনিয়ন পরিষদের ৮জন ইউ,পি সদস্যের লিখিত অভিযোগে জানা গেছে, জুলাই গণ-অভ্যস্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ১০নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ গা ঢাকা দিয়েছেন। তারপর থেকে ইউনিয়নের জনসাধারণের নাগরিক সেবা প্রধান ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদের থেকে যে সকল নাগরিক সেবা প্রদান করা হয় তা প্রতিটি নাগরিকের অতীব জরুরী। ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটি সনদেই চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হয়। প্রতিটি স্বাক্ষরের জন্য মানুষ একাধিকবার দুর দুরন্ত থেকে ইউনিয়ন পরিষদে এসে ফিরে যায়। তিনি মাঝে মধ্যে এলাকায় এসে ঝটিকা সফর দিয়ে চলে যান। পরবর্তীতে দীর্ঘদিন তার আর কোন হদিস থাকে না। তার মুঠো ফোনটি বন্ধ থাকায় জনগণ তাকে ফোন দিও পায়না। তার অনুপস্থিতির জন্য ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতের বিভিন্ন বরাদ্দ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এরই মাঝে গত ৩১-০৮- ২০২৫ইং তারিখ রোজ রবিবার গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের ইউনিয়ন পরিষদ পরিদর্শনের মাঝেও চেয়ারম্যান মোহাম্মদ আলী শেক অনুপস্থিতি থাকেন। প্রতি নিয়ত জনগণ ইউপি সদস্যদের নিকট তাদের এই  অসন্তোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। এতে নির্বাচিত ইউপি সদস্য হিসেবে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাহা চেয়ারম্যানের অনুপস্থিতির থাকায় তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে তারা জানান। বর্তমান পরিস্থিতিতে যদি প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করা হয় তাহলে জনগণের এই ভোগান্তির সমাপ্তি হবে এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে বাস্তবায়ন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে ইউ,পি সদস্যরা লিখিত অভিযোগে জানা গেছে।

দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেকের অব্যাহত চেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৫-০৯- ২০২৫ইং তারিখে দিগনগর ইউনিয়ন পরিষদের ৮জন ইউ,পি সদস্য একটি লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ সাহার সাথে যোগাযোগ করলে তিনি দরখাস্তের কথা স্বীকার করেছেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন