ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে জ্বলন্ত সিগারেট থেকে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:৩

চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া শফির চর এলাকায় অবৈধভাবে গ্যাসের বোতলে ক্রস রিফিলিং করার সময় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় মালিকসহ মোট ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার ১৭ই সেপ্টেম্বর ভোরবেলায় এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে চন্দনাইশ ফায়ার সার্ভিসসহ দুটি ইউনিট। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, অবৈধভাবে গ্যাস ভরা বা খালি করার সময় একটি জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন, বৈলতলী এলাকার কবির আহম্মদের ছেলে ও দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সাদেকের ছেলে মো. সৌরভ রহমান (২৫), মনজুর আলমের ছেলে কফিল উদ্দিন (২২), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রিয়াজ (১৭), ইউসুফের ছেলে মোহাম্মদ ইউনুস (২৬), আমীর আলীর ছেলে মোহাম্মদ আকিব (১৭), নুরুল ইসলামের ছেলে মো. হারুনুর রশিদ (২৯), নাসিমের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৩০), আমীর আলীর ছেলে মোহাম্মদ লিটন (২৮), মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদ ছালেহ আহমদ (৩৩)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে দগ্ধ সবাইকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হওয়া আহত সৌরভ বলেন, কাজ করার সময় একজন শ্রমিক সিগারেট খাওয়ার সময় গুদামে সিলিন্ডার বিস্ফোরণের সাথে চারদিকে আগুন ধরে যায়। স্থানীয়রা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় কোনোভাবে আগুন লেগে গেলে বিস্ফোরণ ঘটে। পরে আগুন গুদামে ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে এদিক ওদিক উড়ে যায়। চন্দনাইশ ফায়ার স্টেশনের অপারেশন অফিসার সাবের আহমদ জানান, ভোরবেলা গ্যাস সিলিন্ডার গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।

এমএসএম / এমএসএম

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু

নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত