শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬.৩০ ঘটিকার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং গ্রামের নিজ বসতঘরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জিয়াউর হক (২০)। তিনি মৃত আ. মতিনের পুত্র ও কামরুপদলং গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সকলের অগোচরে জিয়াউর হক গলায় গামছা পেঁচিয়ে বাঁশের দর্নার সাথে ফাঁস দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ জানান, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত