ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক পরিচয়ে মাদক ব্যবসা, বিএনপির নেতার ছেলেসহ আটক ২


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১:১

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় রাজনৈতিক পরিচয়ে মাদক ব্যবসায়  খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফুল মিয়ার  ছেলে গাজাসহ দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে খালিয়াজুরী থানা পুলিশ। 

আটককৃত ব্যক্তিরা হল- খালিয়াজুরী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া(৩৩) ও অত্র থানার উত্তরপাড়া এলাকার  মোঃ ছাবিল মিয়ার ছেলে মোঃ কুলন মিয়া (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক নয়টার সময় সদরে মুসলিম পাড়া এলাকায়  রাস্তার পাশে মাদক বিক্রয় কালে গোপন সূত্রের ভিত্তিতে অত্র থানার উপ-পরিদর্শক মোঃ মঞ্জু মিয়া নেতৃত্বে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে  এই এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছে । আটক করার সময় প্রায় আঁধা কেজি গাঁজাসহ  ধরা হয় বলে জানায় এলাকাবাসী।  স্থানীয়রা আরও জানান, তাদের হাতে ইয়াবাও ছিল পুলিশের কাছে ধরা পরার মাদক কারবারীরা হাতে থাকা ইয়াবা ট্যাবলেট পানিতে ছুঁড়ে ফেলে দেয়। 

আটককারী পুলিশের উপ-পরিদর্শক মোঃ মঞ্জু মিয়া জানান, আটকের পর তাদের সাথে গাঁজা ২০০ গ্রাম পরিমাপ করে পাওয়া যায়। 

মোঃ কুলন মিয়া আওয়ামী যুবলীগের নেতা বলে গুঞ্জন উঠলেও  খালিয়াজুরী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম ফালাক জানান, কুলন যুবলীগের কোন পদ পদবী নাই।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক নয়টায় সদরের মুসলিম পাড়া এলাকা থেকে মাদক বিক্রির প্রাক্কালে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। তিনি আরও জানান, তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত