ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ২:৩৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের বাচ্চারা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিলো, দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। সেইজন্যই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে যাতে করে দেশে কোন অবস্থাতেই আর কোন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। তাই শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে 

আজ বুধবার,১৭ সেপ্টেম্বর দুপুর ৩টায় উত্তরা আজমপুরের মুগ্ধ মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির  উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। 

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই ঢাকা-১৮ আসন থেকে আমরা আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতিক তুলে দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করার আহবান জানান। 

গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটরি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ্, ইসলামী শ্রমিক আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ,ইসলামী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম

উত্তরা পশ্চিম থানার সভাপতি, আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, দক্ষিণখান থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান, মুহাম্মাদ মিজানুর রহমান, মির্জা গোলাম আজম, জাকির হোসেন খান, মাওলানা জিয়াউর রহমানসহ প্রমুখ। 

গণ সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।

বক্তারা বলেন, এই সমাবেশটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও দাবিগুলোকে তুলে ধরেছে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার